বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে বাসে আগুন, পুড়ে অঙ্গার নারী-শিশুসহ ৫ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

ভারতের কর্ণাটকে যাত্রীবাহী বাসে আগুন লেগে এক নারী ও দুই শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৭ জন। বুধবার (১২ আগস্ট) ভোরে চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হাল্লি এলাকার একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি। ভোরে চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হাল্লি এলাকায় ৪ নং জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হতে পারেনি। ফলে বাসের মধ্যেই শিশুসহ পাঁচজন নিহত হয়। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পুলিশের ধারণা, বাসটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ার পরই তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন হিরিয়ুরের পুলিশ সুপার রাধিকা হাজির। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, বাসটি রাস্তার ধারে পার্ক করা ছিল। তখনই এতে আগুন লাগে। হাইওয়ের উপর দাঁড়ানো বাসের একাংশ দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD