শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে যা করবেন চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ইউক্রেনকে ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, যে বার্তা দিল রাশিয়া তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

ভারতে স্বর্ণের রেকর্ড দাম বৃদ্ধি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম।

আজ বুধবার (২২ জুলাই) তা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে খবর প্রকাশ করেছে ভারত ও আন্তর্জাতিক মিডিয়ায়।

হিন্দুস্তান টাইমস এ বিষয়ে প্রতিবেদনে জানায়, বিশ্ববাজারে বুধবার (২২ জুলাই) প্রতি ১ আউন্স (২.৪৩০৫ ভরি) স্বর্ণের দাম ১.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১,৮৬৫.৮১ ডলার, যা প্রায় গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ।

আজ ভারতের পুঁজিবাজারে দিনের শুরুতেই ২২ ক্যারেট মানের প্রতি ১০ গ্রাম (১ ভরির সামান্য কম) স্বর্ণের দাম পৌঁছায় ৪৯ হাজার ৯৯৬ রুপিতে (৬৭০.৩২ ডলার), বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৬ হাজার ৫০০ টাকা। স্বর্ণের এই দামের বৃদ্ধি ২০১৯ সালের দাম থেকে ২৮ শতাংশ বেশি।

এদিকে আন্তর্জাতিক বাজারে রুপার দামও ২০১৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। প্রতি আউন্স রুপার দাম উঠেছে ২২.৮৩৬৬ ডলার। ভারতেও রুপার দাম বেড়েছে। দেশটির পুঁজি বাজারে বুধবার প্রতি কেজির রুপার দাম ওঠে ৬০ হাজার ৭৮২ রুপি, যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক অস্থিরতায় ডলারের মান যখন দুর্বল হয়ে ওঠে, তখন স্বর্ণসহ মূল্যবাদ ধাতুতে বিনিয়োগে নিরাপদ বোধ করেন অনেকে। ফলে এসব ধাতুর দাম বাড়ে। আর ডলার শক্ত অবস্থানে থাকলে স্বর্ণসহ মূল্যবান ধাতুগুলোর দাম কমে। স্বর্ণের এই দাম বৃদ্ধি তার প্রতিফলন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD