বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারত যাওয়ার সময় ৭ রোহিঙ্গা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় ভারত যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে সাত রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তাদের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়।

তারা হলেন, মো. শফিকুল (১৯), সমিন আরা (১৮), রুজিনা আক্তার (১৭), শুকতারা (১৫), ফাতেমা খাতুন (১৭), মল্লিকা (১৫) ও আছিয়া (১৬)।

এর আগে গতকাল বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় কুমারশাইল মাদরাসার পাশ থেকে তাদের আটক করা হয়।

পরে লাতু বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর তুলে দেন এলাকাবাসী। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন। সন্ধ্যায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ধারণা করা হচ্ছে স্থানীয় কোনো দালাল চক্র এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কুমারশাইল এলাকা থেকে সাত রোহিঙ্গাকে আটকের পর বিজিবি থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD