শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাসানচর থেকে পলোনোর সময় ৫ রোহিঙ্গা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ২ দালাল ও ৫ রোহিঙ্গাকে আটক করে করেছে কোস্টগার্ড।

রোববার (১১ জুলাই) দুপুরে আটকৃকতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (১০ জুলাই) ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে কোস্টগার্ড পূর্বজোনের চট্রগ্রামের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ।

আটকৃতরা হলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নং ক্লাস্টারের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৬৩ নং ক্লাস্টারের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্ললাহ (৩১), ৫৬ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ২৮ নম্বর ক্লাস্টারের রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮) ও ৪৭ নম্বর ক্লাস্টারের রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮)। নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই উপজেলার সমিরহাটের আদর্শ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিন (২৮)।

কোস্টগার্ড পূর্বজোন সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভাসানচরের উত্তর পূর্ব কোণে তিন নং ল্যান্ডিং পয়েন্টের কাছে একটি কাঠের বোট দেখতে পেলে টহল দলটি সে দিকে অগ্রসর হয়। কোস্টগার্ডের টহল বোট দেখে দালাল চক্র পলানোর চেষ্টা করলে টহল দল প্রথমে দুই দালালকে নৌকাসহ আটক করে। পরবর্তীতে তাদের ভাষ্যমতে ভাসানচর পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে রাত ৮টার দিকে আরেকটি নৌকা থেকে ৫ রোহিঙ্গাকে আটক করে।

কোস্টগার্ড পূর্বজোন চট্রগ্রামের স্টেশন কমান্ডার লে. আব্দুর রউফ এ সব তথ্য নিশ্চিত করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড পূর্বজোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD