শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভিনিসিয়াসে হার এড়ালো রিয়াল মাদ্রিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

ঘরের মাঠে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহুর্তের নিশানাভেদে সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে জিদানের দল।

সোমবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুই দল। ৫৫ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পর্তুর গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।

খেলায় ফিরতে মারিয়া বর্তমান চ্যাম্পিয়নরা মুহুর্মুহু আক্রমণে কাপন ধরায় প্রতিপক্ষ রক্ষণে। রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের গোলে ৮৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।

বাকি সময় আর গোল না হওয়ায় হারতে বসা ম্যাচে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রিয়াল।

সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। আর এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৫৮ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD