বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা: আতঙ্কে মুসলিমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লেবানিজদের ঈদ কেড়ে নিলো দখলদার ইসরায়েল, শিশুসহ ৩১ জনকে হত্যা সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাধা আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন : স্বাস্থ্য বিভাগ একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস যুক্তরাষ্ট্রে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অনেকে হতাহত

ভিন্ন পথে হাঁটলেন আফ্রিদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

ক্রিকেট দুনিয়ার মারমুখী কয়েকজন ব্যাটসম্যানের ছোট্ট তালিকা করলে তার নামটা অনুমেয়। থাকবে ওপরের দিকেই। তিনি শহিদ আফ্রিদি। বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা গগনচুম্বী। যা তিনি কাজে লাগিয়েছেন মাঠের বাইরেও। বিজ্ঞাপনের মডেল হিসেবে প্রায়ই দেখা গেছে তাকে। এ জন্য মোটা অংকের পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

এবার কিছুটা ভিন্ন পথে হাঁটলেন আফ্রিদি। বিখ্যাত সব ব্র্যান্ডের প্রচারণা বিনা পারিশ্রমিকে করার প্রস্তাব দিয়েছেন আফ্রিদি। শুধুই একটাই শর্ত তার- বিজ্ঞাপনী কোম্পানিকে রেশন ও ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিতে হবে।

‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান আছে আফ্রিদির। করোনার বিরুদ্ধের লড়াইয়ে ওই প্রতিষ্ঠানের হয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন তিনি। অসহায় দুস্থ পরিবারগুলোর দ্বারে দ্বারে প্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছেন প্রতিদিন। সেবার পরিসর বাড়াতেই বিনা পারিশ্রমিকে বিজ্ঞাপনী কোম্পানির দূত হতে প্রস্তুত আছেন আফ্রিদি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার। সেখানে ‘বুমবুম’ আফ্রিদি বলছেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে, বিজ্ঞাপন ও প্রচারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ হয়। এখন করোনার বিরুদ্ধে কাজ করছি। ব্যক্তিগতভাবে বিনা পারিশ্রমিকে ব্র্যান্ডের জন্য কাজ করব। বিনিময়ে আমি শুধু রেশন আর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য চাই সবার থেকে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেশ বিপদে আছে পাকিস্তান। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের মতো দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন মহামারি রোধে। এমন সময়ে আফ্রিদির বিনা পারিশ্রমিকে বিজ্ঞাপনী পণ্যের দূত হওয়ার সিদ্ধান্তটা সর্বমহলে সাধুবাদ পাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD