শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভুল করে স্বর্ণ জয়ের উল্লাসে মাতলেন তিনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

প্রতিযোগিতায় উত্তেজনা টাইমিংয়ের বিষয়টি ভুল করেছেন এক সাইক্লিস্ট।

ভেবেছিলেন সবার আগে ফিনিশ লাইন পার করেছেন। প্রথমে তিনি স্বর্ণ জয়ের উল্লাসে মেতে ওঠেন। হাত উঁচু করে চিৎকার দিতে থাকেন।

কিন্তু পরক্ষণেই টের পান, প্রথম নয় অল্পের জন্য দ্বিতীয় হয়েছেন। এক মুহূর্তে মুখ অন্ধকার হয়ে যায় তার।

টোকিও অলিম্পিকে রোবরের ইভেন্টে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

আনিমেক ভ্যান ভ্লিউটেন নামে ৩৮ বছর বয়সি রেসার এভাবেই বোকা বনেছেন গ্রেটেস্ট শো অন আর্থের একটি ইভেন্টে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে— ১৩৭ কিলোমিটার রেস ৩ ঘণ্টা ৫৪ মিনিটে শেষ করেন আনিমেক। কিন্তু এক মিনিট আগেই অস্ট্রেলিয়ার প্রতিযোগী আনা কিসেনহোফার লাইন পার করেন। আনিমেক বিষয়টি বুঝতেই পারেননি।

রেস শেষ করে আনিমেক বলেন, ‘আমি আসলে খেয়াল করি। উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটেছে। ভেবেছিলাম, আমিই জিতেছি। এটি নিয়ে এখন আমি প্রচণ্ড রকম বিরক্ত। প্রথমে তো আমিই বোকা সেজেছি। পরে অন্যরাও বুঝতে পারেনি কে জিতেছে। অনেকে আমাকে অভিনন্দন জানিয়ে ফেলেন সে সময়। সত্যি বিব্রতকর ব্যাপারটি। ’

জানা গেছে, স্বর্ণজয়ী কিসেনহোফার ৩ ঘণ্টা ৫২ মিনিট এবং ৪৫ সেকেন্ডে লাইন স্পর্শ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD