মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ভুল করে ৯০ কোটি ডলার ট্রান্সফার করলো যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক ভুল করে প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি র‌্যাভলন ইনকরপোরেশনের ঋণদাতা প্রতিষ্ঠান হেজ ফান্ড ব্রিজ ক্যাপিটালসহ কিছু প্রতিষ্ঠানকে ৯০ কোটি ডলার পাঠিয়ে ফেলে। এর ফলে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি।

সিটি গ্রুপ জানিয়েছে, ঋণের সুদ হিসেবে তারা ব্রিগেডকে ১৫ লাখ ডলার পাঠাতে চেয়েছিল। তবে ‘অপারেশনগত ভুলের’ কারণে বড় এই বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফার হয়ে যায়।

বেশ কয়েকজন প্রাপক তাৎক্ষণিকভাবে ওই ফেরত দিলেও ব্রিজ ক্যাপিটাল তাদের ১৭ কোটি ৬০ লাখ ডলার ফেরত দেয়নি। এমতাবস্থায় ব্রিজ ক্যাপিটালকে এই অর্থ ফেরত দিতে বাধ্য করতে আদালতে মামলা করেছে সিটি।

নিউইয়র্কের আদালতে করা মামলায় ব্যাংকটি জানায়, এই অর্থ র‌্যাভলনের পক্ষে সুদ প্রদানে দেয়া হচ্ছিল। তবে ভুলে ১০০ গুণ বেশি হস্তান্তর হয়ে যায়।

ভুল ধরা পড়ার পর তার ওই অর্থ ফেরত দিতে প্রাপকদের অনুরোধ জানায়। এর মধ্যে কেউ কেউ তা ফেরত দিলেও ব্রিজ ক্যাপিটালসহ কয়েকটি কোম্পানি ওই অর্থ ফেরত দেয়নি।

সিটি গ্রুপ বলেছে, এই অর্থ ব্যাংকের, র‌্যাভলনের নয়। উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে র‌্যাভলন।

মামলার বিষয়ে আরও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে সিটি গ্রুপ। এছাড়া বিবিসির অনুরোধে মন্তব্য করতে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বিগ্রেড।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD