ভেজিটেবল রোল
উপকরণ
2 কাপ ময়দা
1/2 কাপ গাজর কুঁচি
1/2 কাপ পেঁপে কুচি।
1/2 কাপ আলু কুচি
পিয়াজ কুচি 3 টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি 4/5 টি
1/2 চামচ হলুদের গুড়ো
1/2 চা চামচ মরিচের গুঁড়ো।
1 চা চামচ গোল মরিচের গুঁড়ো
1 চা চামচ জিরা গুড়া
1/2 চা চামচ টেস্টিং সল্ট
লবন পরিমাণ মতো
ধনিয়া পাতা কুঁচি 3 টেবিল। চামচ
করনফ্লাওয়ার 2 টেবিল চামচ
ডিম 1 টি
ব্রেড কাম পরিমান মতো
ধাপ
প্রথমে সবজি গুলি গ্রেটার দিয়ে কুচি করে কেটে নিব, কাটার আগে সবজি পরিস্কার করে ধুয়ে নিব।সব রান্নার সামগ্রি এক সাথে করবো
এখন ময়দা চেলে ডিম পরিমান মতো লবন দিয়ে একটা বেটার তৈরি করে নিব,বেশি ঘন ও না আবার পাতলা ও না, মাঝামাঝি থাকবে বেটার টা, এখন 15 মিনট ঢেকে রাখবো।
তারপর পুর টা রেডি করবো, চুলায় পেন বসিয়ে পরিমান মতো তেল দিব, তারপর পিয়াজ কুচি, টা দিয়ে দিব, সাথে লবন দিব2/3.মিনিট নেড় চেড়ে সব সবজি গুলি গুড়া মশলা দিয়ে ভাজতে থাকবো, সবজি থেকে পানি বের হয়ে সবজি টা সিদ্ধ হয়ে আসবে তখন 2 টেবিল চামচ করন ফ্লাওয়ার।গুলিয়ে সবজির মধ্যে ঢেলে দিব একটু থিক হলে নামিয়ে নিব।
এখন চুলায় পেন বসিয়ে তেল ব্রাশ করে ময়দর ডো থেকে এক হাতল করে ডো দিয়ে রুটি বানিয়ে নিব। এই ভাবে সব রুটি বানিয়ে নিব।
এই ভাবে সব গুলি রুটি বানিয়ে 2 টেবিল চামচ ময়দা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা আঠা বানিয়ে নিব, এখন রুটির মধ্যে পুর ভরে রোল গুলিতে আঠা লাগিয়ে রোল বানিয়ে নিব।
এখন ময়দার বেটারে রোল চুবিয়ে।ব্রেড কামে গড়িয়ে নিব, তারপর রোলগুলি ডুবো তেলে মচমচে করে ভেজে নিব। তারপর পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করবো, খুব ইয়াম্মি রোল।