শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মধুর প্রতিশোধে চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মামুলি স্কোর গড়ে প্রতিদিন ম্যাচ জেতা যায় না- ফাইনালে হারের পর এই চিন্তায় মন খারাপ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র। আর ‘আসল’ ম্যাচে এসে ব্যাটে-বলে চমৎকার পারফরমেন্সকেই সব কৃতিত্ব দিচ্ছেন বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গ্রুপ পর্বের দুই ম্যাচে হারের বদলা নেওয়া হলো সেই সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাড়ি ফেরা- রোববারের ফাইনাল থেকে এই দুই আনন্দ নিয়ে ফিরল মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ।

নাজমুল হোসেন একাদশের ১৭৩ রান তারা সহজেই টপকে যায়। ফাইনাল জিতে ৭ উইকেটে। মামুলি ধরনের এই স্কোরে ৬৯ বলে ৬৮ রান তুলে দলকে জয়ের কাছে পৌছে দিয়ে আউট হন লিটন দাস। টুর্নামেন্টে এই প্রথম বড় কোন রান পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের এই ওপেনার।

৫৫ বলে অপরাজিত ৫৩ রান করে ইমরুল কায়েস দলের জয়টা আরো সহজ করে দেন। ১ বাউন্ডারি ও ছয় ছক্কায় সাজানো ছিল ইমরুলের এই ইনিংস। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১১ বলে হার না মানা ২৩ রান করে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়েন।

ফাইনালে হারার পর্ব মূলত তৈরি হয় নাজমুল হোসেন একাদশের ব্যাটিংয়েই। বৃষ্টির কারণে দুদিন কাভারে ঢাকা থাকা মিরপুরের উইকেটে ইরফান সুক্কুর ছাড়া দলের বাকি সবাই ব্যর্থ। প্রথম উইকেটে হারানো শুরু করা নাজমুল একাদশ কোটার পুরো ওভারও খেলতে পারেনি। স্কোরবোর্ডে তিন অঙ্কের আগেই শুরুর পাঁচ ব্যাটসম্যান আউট। ৬৪ রানে হাওয়া ৫ উইকেট! সেই স্কোর ১৭৩ রানে পৌছালো মূলত ইরফান সুক্কুরের অনবদ্য ব্যাটিংয়ে। দলের ১৭৩ রানের মধ্যে তার একার যোগাড়ই ৭৫ রান।

৭৭ বলে ২ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ইরফান সুক্কুরের ৭৫ রানের ইনিংস জানিয়ে দিলো জাতীয় দলে ডাক পাওয়াটা এখন তার সময়ের ব্যাপার মাত্র। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম দেখিয়েছে তার ব্যাট। দল যখনই বিপদে পড়েছে, ব্যাট হাতে বুক চিতিয়ে দাড়িয়েছেন এই তরুণ।

আরেক তরুণ ক্রিকেটার সুমন খানও এই টুর্নামেন্টে নিজেকে চেনালেন। ফাইনালের সেরা বোলার সুমন খান। শুরুর স্পেলেই নাজমুল একাদশের ব্যাটিং স্মম্ভ গুটিয়ে দেন এই পেসার। তুলে নেন তিন উইকেট। আর শেষের স্পেলে এসে আরো দুই উইকেট। ১০ ওভাওে ৩৮ রানে ৫ উইকেট শিকারি সুমন খান জানিয়ে দিলেন, তিনিও ‘বড় ম্যাচের’ খেলোয়াড়!

দলের সিনিয়র বোলার রুবেল হোসেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম দেখালেন। ফাইনালে ৮ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৭ রানে ২ উইকেট তুলে নেন রুবেল।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাজমুল একাদশ মাত্র ১৬৫ রানের সঞ্চয় নিয়েও হারিয়েছিল তামিম ইকবাল একাদশকে। শেষের দিকের বোলিংয়ে সেই ম্যাচ নাটকীয় ভঙ্গিতে জিতিয়ে দেন তাসকিন আহমেদ। কিন্তু ফাইনালে তাসকিন দলের সবচেয়ে খরুচে বোলার। ৭ ওভারে ৪৫ রান খরচায় সাফল্যহীন।

সংক্ষিপ্ত স্কোর:

নাজমুল হোসেন একাদশ: ১৭৩/১০ (৪৭.১ ওভারে, সৌম্য ৫, সাইফ ৪, নাজমুল ৩২, মুশফিক ১২, আফিফ ০, তৌহিদ হৃদয় ২৬, ইরফান সুক্কুর ৭৫, সুমন খান ৫/৩৮, রুবেল হোসেন ২/২৭)।

মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ: ১৭৭/৩(২৯.৪ ওভারে, লিটন দাসন ৬৮, ইমরুল ৫৩*, মাহমুদউল্লাহ ২৩*)।

ফল: মাহমুদউল্লাহ রিয়াদ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ফাইনাল: সুমন খান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD