বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের ভূ‌মিকার প্রশংসা বাংলা‌দে‌শের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের ভূ‌মিকার প্রশংসা বাংলা‌দে‌শের

উপসাগরীয় অঞ্চলের চলমান অস্থিরতা নিরসনে ওমানের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ।

বিশেষ করে সংলাপের মাধ্যমে সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওমানের সুলতানের দূরদর্শী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই মনোভাব ব্যক্ত করেন।

বৃহস্প‌তিবার (২৩ এ‌প্রিল) ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে উভয় পক্ষই উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের টেকসই সমাধানের জন্য সংলাপ ও কূটনীতিক উপায়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

বৈঠকে খ‌লিলুর রহমা‌ন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমা‌নের পক্ষ থে‌কে ওমা‌নের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদকে সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD