রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

রাজধানীর ইডেন মহিলা কলেজ মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’-এর দাবিতে। শনিবার (৯ মে) রাত গভীর হলে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন একদল শিক্ষার্থী। এসময় গেটে টাঙানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনাও দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ইডেন কলেজ এবং প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাস–এর শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা কলেজের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন এবং কয়েকটি গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ কারণে তারা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে একদল শিক্ষার্থী আন্দোলনে নেমে আসেন এবং বিক্ষোভের সূত্রপাত ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD