রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদি হয়ে এই মামলা করেন।

আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। মামলার নথিতে অভিযুক্ত মুফতি আমির হামজাকে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদি নাজমুল ইসলাম বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি এলাকায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ভূমিকা রাখছেন। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তিনি একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে মানহানি করেছেন। এ কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় এই মামলা করা হয়েছে।

বাদিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন এবং টুকু নিজেও দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এমন একজন ব্যক্তিকে নাস্তিক বলায় সিরাজগঞ্জসহ সারাদেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত। তথ্য-উপাত্তসহ বিষয়টি উপস্থাপনের পর আদালত মামলাটি আমলে নিয়েছেন। আজ বিকেলের মধ্যেই এ বিষয়ে আদালত থেকে আদেশ আসতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD