শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
টি-টেন লিগ

মরুর বুকে গেইল ঝড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : গেইল নাকি পুরিয়ে গেছেন। ক্যারিয়ারের শেষ বেলায় এসেও যে তাণ্ডব ছালাতে পারেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব সেটা আজও একবার প্রমাণ করলেন তিনি। নিজের দিনে ব্যাটে হাতে এখনও ঝড় ওঠাতেও দেরি করেন না ইউনিভার্স বস।

বুধবার রাতে টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ানসের দেয়া ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম আবুধাবির ওপেনার গেইল রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মোসাদ্দেক হোসেনের দলের উপর।

মাত্র ১২ বলে পঞ্চাশ রান করা গেইল ছুটছিলেন শতকের দিকে। কিন্তু লক্ষ্যই তো ছিল না একশ রান। তবু ২২ বলে খেলেছেন ৮৪ রানের অপরাজিত ইনিংস। ৩৮১.৮২ স্ট্রাইক রেটে তার ইনিংসে ছিল ৬টি চার আর ৯টি ছয়।

শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে মাত্র ৫ ওভার ৩ বলেই ম্যাচ জিতে নেয় টিম আবুধাবি। মারাঠার হয়ে মোসাদ্দকে হোসেন নেন ওই ১টি উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD