শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় দেড় লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিটি ওয়ার্ডে অভিযান পরিচালনার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি যেসকল স্থাপনায় মশার লার্ভা বা প্রজনন ক্ষেত্র পাওয়া গেছে তাদের মামলাসহ জরিমানা আদায় করা হচ্ছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশেষ মশক নিধন অভিযানের চতুর্থ দিনে সাড়ে ছয় হাজার স্থাপনা পরিদর্শন করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ডিএনসিসি।

অভিযানের চতুর্থ দিন বুধবার ৬ হাজার ৬৬৪টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৮টিতে মশার লার্ভা পাওয়া যায় এবং ৪ হাজার ৩৯৬টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়। মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১৪টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত শনিবার শুরু হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ মশক নিধন অভিযান শুক্রবার ব্যতীত আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD