শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

মসলাদার খাবার খেয়ে দুধ খেলে পাবেন সুবিধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : দাওয়াতের খাওয়া-দাওয়া বলে কথা। মাংসতে তো ভালই তেল-মসলা পড়েছিল। তাতে যদি শুকনো মরিচ থেকে থাকে, তবে তো কথাই নেই। ঝাল লাগতেই পারে। তখন কী করবেন? বোতলবন্দী পানীয় খান কিংবা বরফ দিয়ে পানি খেতেই থাকেন। শেষ পর্যন্ত ঝালতো কমেই না বরং খাবারের পরপরই অতিরিক্ত পানি খাওয়ার ফলে আপনার পরিপাক তন্ত্রের কার্যক্রম বাধাপ্রাপ্ত হয়, তাই এরপর থেকে এমন হলে দুধ খেলেই পাবেন সমাধান।

অবাক হচ্ছেন তো?

কিন্তু দুধে এমন একটি জিনিস থাকে, যা সহজেই মরিচের ঝাঁঝের সঙ্গে লড়তে পারে। শুকনো মরিচের ঝাল মূলত হয় ক্যাপসাইসিন নামক একটি বস্তু থেকে। আর দুধে থাকে ক্যাসিন নামক একটি প্রোটিন। এই দুটি উপাদান একে অপরের সঙ্গে মিলতে সময় নেয় না। তাই সঙ্গে সঙ্গে ঝাল খাওয়ার অস্বস্তি কমে যায়। জিভে বা পেটে যে জ্বালা ভাব তৈরি হয়েছিল, তা মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়।

তাই বলে প্রক্রিয়াজাত করা দুধ খেলে কোনও কাজ হবে না। সয়া মিল্ক বা আমন্ড মিল্কে মোটেই ক্যাসিন থাকে না। গরুর দুধ খেলে অবশ্যই কাজ হবে। কারণ এতে আছে প্রচুর পুষ্টিগুণ পানি, আমিষ, ক্যালসিয়াম পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন এ,ভিটামিন ডি,ভিটামিন বি-১২, নিয়ামিন, রিবোফ্লাঝি অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড ও অ্যামাইনো এসিড ইত্যাদি। দুধ শরীরকে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি, শরীরে শক্তি জোগান ও ক্লান্তি দূর করে। মানসিক চাপ দূর করতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। বিশেষভাবে গরুর দুধে রয়েছে ক্যাসিন নামক প্রোটিন যা মরিচের ক্যাপসাইসিনের সাথে লড়াই করে জয় লাভ করে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD