শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাগুরায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

মাগুরার মহম্মদপুর উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

শনিবার (১০ জুলাই) বিকালে উপজেলার সূর্য কুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা সদরের সূর্য কুন্ডু গ্রামের মালেক শেখের ছেলে আবু বক্কর শেখ ও আলী আফজাল ফকিরের ছেলে ইসরাফিল ফকিরের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে আবু বক্কার ও আলী আফজালের বাড়ির সীমানার পথ দিয়ে যাওয়ার সময় ইসরাফিল তাদের যেতে নিষেধ করে। ওই সময় উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে পরবর্তিতে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুস (৩৭), ইউসুফ (৩৭), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখকে (২৮) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার সাধে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD