শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে ডুবে মামা-ভাগনির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে ডোবার পানিতে ডুবে মামা শুভ আহমেদ (৮) ও ভাগনি মীম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) বেলা দেড়টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হচ্ছে আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের জব্বার মিয়ার মেয়ে মীম আক্তার ও শ্যালক শুভ আহমেদ। এ ঘটনার পর মেয়ের মৃত্যুর সংবাদ শুনে মীমের বাবা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন এক ব্যক্তি। সেচের পানি একটি ডোবায় জমা হয়। পরিবারের সবার অগোচরে মামা ও ভাগরি মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা ডোবা থেকে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ ক্লিনিকে নিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, মামা শুভকেও খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডোবার পানিতে ভেসে ওঠতে দেখেন তার আত্মীয়রা। আত্মীয় স্বজনরা শুভকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকেও মৃত ঘোষণা করেন।

ডোবার পানিতে পড়ে মামা-ভাগনির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD