শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাছ ধরা নিয়ে দুই গ্রুপের টেঁটাযুদ্ধে আহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

হবিগঞ্জের বানিয়াচঙ্গে হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের আজমান মিয়ার সাথে একই গ্রামের খুর্শিদ মিয়ার মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যায়। এ সময় প্রতি পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়া জানান, এ সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুলিশের ভয়ে অনেকেই হাসপাতালে আসেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD