শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাত্র ১৫ বছর বয়সেই বিগ ব্যাশে নূর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেখানে ক্রিকেট ছিল বিলাসিতা, আজ সেদেশের ক্রিকেটাররাই বাইশ গজে দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। যেখানে একসময় বোমাই ছিল ঘুম ভাঙার নৈমিত্তিক এলার্ম, সেখানে এখন মস্তিষ্ক জাগে উইলোর ‘ঠক ঠক’ শব্দে। রশিদ খান, মোহাম্মদ নবীরা এখন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। নতুন কেউ কী আসছেন? নামটা হতে পারে নূর আহমেদ।

১৫ বছর বয়সী এই আফগান স্পিনারকে আসন্ন বিগ ব্যাশ লিগের জন্য দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। একই দলের হয়ে খেলবেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। বাঁহাতি নূর ছিলেন গেল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলের সদস্য।

এই স্পিনার এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে আছে ১৫ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।

নূরকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়া লিগেও নূর বেশী ম্যাচ খেলেননি, পরিচিত মুখও নন। এই দুই কাজে লাগিয়ে তার বোলিং রহস্য দিয়েই বাজিমাত করতে চায় মেলবোর্ন রেনেগেডস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD