শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাদকসেবির ছুরিকাঘাতে এএসআই’র মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

রংপুরে মাদকসেবির ছুরিকাঘাতে আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম মারা গেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পেয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১২ সালে পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন।

মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছুরিকাঘাতকারি মাদকসেবি পলাশকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানায়, গতকাল (শুক্রবার) রাতে মাদকসেবিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন পেয়ারুল ইসলাম। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ১৭ মিনিটে তিনি মারা যান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD