বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: ফুফার বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির মাদরাসা ছাত্রীকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ফুফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আসামি অজি উল্যাহ (৪৫) উপজেলার চরকিং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গামছাখালী গ্রামের নজির উল্যার ছেলে। বর্তমানে পলাতক রয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেন।

হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাস জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা চরকিং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত আসামির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম খাসের হাট মাজেদিয়া মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা স্থানীয় সাব বাজারের একজন ব্যবসায়ী। শুক্রবার সকালে তার বাবা ব্যবসার কাজে বাজারে ছিল এবং মা জরুরি কাজে এক প্রতিবেশীর বাড়িতে যায়। এ সুযোগে বসত ঘরে ঢুকে দূর সম্পর্কের ফুফা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে কৌশলে অভিযুক্ত আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বর্তমানে আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD