সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

মাদারীপুরে করোনা রোগী ২০০ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

মাদারীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের এক সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ২০০ ছাড়াল। সোমবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

মাদারীপুরের সিভিল সার্জন সফিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের হাসপাতালের আইসোলেশন ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ২২৯ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২১ জনের প্রতিবেদন আসে ‘পজিটিভ’ ও বাকিগুলোর ‘নেগেটিভ’। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২১৭ জনে।

নতুন শনাক্ত ২১ জনের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন শনাক্ত হয়েছে মাদারীপুর সদর উপজেলায়। এই উপজেলায় কোভিডে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৯ জন। শিবচর উপজেলায় নতুন পাঁচ জনসহ ৪৪ জনের ও কালকিনি উপজেলায় নতুন তিনজনসহ শনাক্ত ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজৈর উপজেলার রাজৈর থানার একজন শিক্ষানবিশ উপপরিদর্শকসহ (পিএসআই) দুজন করোনায় সংক্রমিত হয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD