রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

মানব সেবায় প্লাজমা দিলো রাঙামাটির ৫১ জন পুলিশ সদস্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

মানবতার সেবায় এগিয়ে এসেছে রাঙামাটি পুলিশের ৫১ জন সদস্য। এরা দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলো। গুরুতর করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিয়ে সুস্থ করা সম্ভব, এমন দায়িত্ববোধ থেকে রাঙামাটির ৫১ জন পুলিশ সদস্য আজ শুক্রবার ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশ প্লাজমা ব্যাংকে প্লাজমা প্রদান করেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফিউল্লাহ জানান, গত মার্চ মাসে করোনা শুরু থেকে রাঙামাটিতে কর্মরত পুলিশ সদস্যরা জেলা প্রশাসনের সাথে করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন করতে গিয়ে রাঙামাটি পুলিশের ২০৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়, এদের সবাই বর্তমানে সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ সুপার আলমগীর কবীর (পিএিম) স্যারের নির্দেশে সুস্থ হওয়াদের মধ্যে থেকে ৫১ জন পুলিশ আজ দুপুরে ঢাকা পুলিশ হাসপাতালে প্লাজমা প্রদান করেন।

প্লাজমা দিতে পেরে পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করে বলেন, নিজেদের এই প্লাজমা একজন অসহায়, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের এই প্লাজমা প্রদান দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়ে প্লাজমা প্রদানে এগিয়ে আসবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD