শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

মানসিক চাপ কমায় যেসব খাবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

করোনাভাইরাস মহামারীতে মানসিক সমস্যা আর্শ্চজনক হারে বেড়েছে। প্রায় সবাই কমবেশি কোন না কোন বিষয়ে চিন্তায় থাকি, বা মানসিক চাপে ভুগি। সমস্যা বাড়াবাড়ি জায়গা গেলে চিকিৎসক বা মনোবিদের পরামর্শ নিতেই হবে। তবে ঘরোয়া উপায়ে এই চাপ কিছুটা কমানো সম্ভব।

কিছু খাবার আছে যা স্ট্রেস কমাতে সাহায্যে করে। জেনে নিন সেই খাবারগুলো সর্ম্পকে-

মিষ্টি আলু

মানসিক চাপের বড় কারণ কোর্টিসোল হরমোনের ক্ষরণ। মিষ্টি আলু এই হরমোনের ক্ষরণের পরিমাণ কমায়। যা মানসিক চাপ দূরে রাখে ফলে মন ভাল থাকে।

ডিম

এতে বহু ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে এতে। তার সঙ্গে আছে কোলাইন বলে একটি উপাদান। এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখে। মানসিক চাপ কমায়।

সামুদ্রিক মাছ

স্যামন বা ওই জাতীয় সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং ভিটামিন ডি থাকে। এই দু’টিও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

রসুন

বহু গবেষণা থেকেই প্রমাণিত রসুনের বেশ কিছু উপাদান উদ্বেগ এবং অবসাদ থেকে মনকে দূরে রাখে।

ব্রকোলি

এটিতে সালফোরাফেন নামক উপাদান রয়েছে। সেটি অবসাদের পরিমাণ কমায়। এবং মন শান্ত করে।

ছোলা

এটি শুধু খেতেই ভাল নয়, এই ছোলা মস্তিষ্কের জন্যও খুবই উপকারি। এর এল-ট্রিপটোফান নামক উপাদান মন ভাল করে দেয়।

ক্যামোমাইল চা

এই চায়ের বেশ কিছু উপাদান ঘুমোতে সাহায্য করে। রাতে এই চা খেলে ঘুম ভাল হয়। ফলে মনও ভাল থাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD