সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

‘মানসিক ভারসাম্যহীন’ বেশে নারীবিদ্বেষী কাণ্ড, সেই যুবক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ঢাকার সাভারে মানসিক ভারসাম্যহীন সেজে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন বয়সী নারীদের উত্ত্যক্ত করা ও সেসব ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক যুবককে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর। এর আগে আজ বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময় মেয়েশিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরনের পোশাক পরা উচিত, সে কথা বলেছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। পাশাপাশি ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানান নেটিজেনরা।

এ বিষয়ে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, নারীদের উত্ত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে। আমিনবাজারের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি টিকটক করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নারীদের হেয় প্রতিপন্ন করেছেন। এসবের মাধ্যমে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেন সমাজে ধর্ষণের জন্য মেয়েরাই দায়ী। খালিদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD