শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

করোনা সংক্রমণের মধ্যে টানা লকডাউনে বিপর্যস্ত অসহায় প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মালয়েশিয়ায় প্রবাসী পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ট্রেডার্স এসোসিয়েশন (বিজিটিএম) এর নেতৃবৃন্দ। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ দেড় শতাধিক মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় ও প্রবাসী বাংলাদেশীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রিমিয়ার ঈগল ম্যানুফ্যাকচারিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজ, এ জে এইচ ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাহিদ হোসাইন ও আলম ফ্যাশনের রুমন আলম। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়াদের মাঝে এ উপহার তুলে দেন তারা। এসময় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে খাদ্য সংকটে পড়া প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্বচ্ছল প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ১ জুলাই থেকে অসহায় প্রবাসীদের মাঝে নিয়মিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে বিজিটিএম। এখনও পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এ সামগ্রী। নিজেদের সাধ্যমতো এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান প্রবাসী পোশাক ব্যবসায়ী সংগঠনের নেতারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD