সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ গার্মেন্টস মালিকদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই পেলেন জিপিএ-৫ ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

মাশরাফির বাড়িতে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপাকে পড়েছেন।

শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা সন্ধ্যায় বলেন, কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই।

মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা।

শুধু মাশরাফিই নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাগুরা-১ আসরের সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD