বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাস্ক না পরায় ১২ জনকে র‍্যাবের অর্থদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

করোনাভাইরাস বিস্তার রোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-৪। এতে মাস্ক না পরায় ১২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে ২ হাজার দিনমজুর ও রিকশাচালকের মাঝে মাস্ক বিতরণ করে তাদেরকে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে মিরপুর দারুস সালাম এলাকায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ও জনসাধারণকে রক্ষার জন্য মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্টের মাধ্যমে এ অর্থদণ্ড দেয়া হয়।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি বজায় নিশ্চিতকরণে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে রোবাস্ট পেট্রোলিংয়ের পাশাপাশি মানবিক সহযোগীতার হাত বাড়িয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হকসহ র‌্যাব-৪ এর সকল সদস্যবৃন্দ।

করোনাকালীন সময়ে এমন জনসচেতনতামূলক কর্মসূচী, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD