শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মায়ের সামনেই ছটফট করছিল মেরি, কিছুক্ষণ পর নিস্তেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

রংপুরের বদরগঞ্জে রমাহবুবা আক্তার মেরি নামে এক শিক্ষাথীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৮টায় উপজেলার জেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর গাছুয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেরি রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মেনহাজুল হকের মেয়ে।

জানা যায়, আজ শুক্রবার বিকেলে নিজ ঘরে মেরির গলাকাটা অবস্থায় ছটফট করছিল। এই দেখে মেরির মা নুরনাহার চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। মেরি ওয়ারেসিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। এদিকে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ।

নিহত মেরির মা নুরনাহার বলেন, শোয়ার ঘরে মেয়ের চিৎকার শুনে গিয়ে দেখি গলা দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পর মেয়েটা নিস্তেজ হয়ে যায়। আমার মেয়ের মৃগী রোগের কারণে ছোট বেলা থেকে অসুস্থ। এ কারণে সে আত্মহত্যা করতে পারে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গলাকাটার বিষয়টি রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD