শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মা ইলিশ ধরার অপরাধে ৪৭ জেলে আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৯ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকার পদ্মা নদী পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, জাজিরা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা অংশনেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, শনিবার (৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত জাজিরায় বাবুর চর ও তার আশপাশের পদ্মা নদীর বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছসহ ৪৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত ৪৭ জনের মধ্যে ৪০ জনকে এক মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ জনকে বয়স বিবেচনায় জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ইলিশ মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে। অন্যদিকে গত ৪ অক্টোবর থেকে থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভয়াশ্রমে ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ বিক্রি, পরিবহন এবং মজুত নিষিদ্ধ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD