সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনের তিনবারের এমপি জনমানুষের জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের দাফন সম্মন্ন হয়েছে। আজ শুক্রবার শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠের জানাজা নামাজে মানুষের ঢল নামে। এদিন বাদ জুমা তার নামাজে জানাজা শেষে চুনিয়াখালীপাড়া মুখদমিয়া কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় পতাকায় মোড়ানোর নেতাকে হাইরস্কুল মাঠে গার্ড অপ অর্নার প্রদান করা হয়।
এদিন সকাল ৮টায় গুলশান আযাদ মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টারে তার মরদেহ বেলা পৌনে ১২টার দিকে তার প্রিয় জন্মভূমি শাহজাদপুরে আনা হয়। দ্বাড়িয়াপুরের নিজ বাড়িতে এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণ তার মরদেহ রাখা হয়। এরপর তার মরদেহ শাহজাদপুর পাইলট হাই স্কুল মাঠে নেওয়া হয়। এখানেও তার কফিনে ফুল দিয়ে শ্রোদ্ধা জানানো হয়। এখানে তাকে গার্ড অর্নার দেওয়া পর বেলা পৌনে ৩টায় শাহজাদপুর সরকারি হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজার পর বিকেল সাড়ে ৩টায় দরগাপাড়া হযরত মুখদম শাহদৌলা মসজিদে তৃতীয় জানাজা নামাজ শেষে বিকেল ৪টায় তার দাফন সম্পন্ন করা হয়।
প্রয়াত এই নেতা একাধারে শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহজাদপুর পৌরসভার মেয়র, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান, শিল্প উপমন্ত্রী ও তিনবার সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মাঠ পর্যায় থেকে উঠে আসা এই নেতা জনগণের সাথে পাশে থেকে জনপ্রিয় নেতা হিসেবে শাহজাদপুরবাসীর হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন।
স্বপন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টা ১৩ মিনিটে তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নানা জটিলতায় ভুগছিলেন।