সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

মিরপুরে ৯০ কেজি গাঁজা ও ইয়াবাসহ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

মিরপুরে ৯০ কেজি গাঁজা ও ইয়াবাসহ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটকমিরপুরে ৯০ কেজি গাঁজা ও ইয়াবাসহ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা হতে ৯০ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ অস্ত্রধারী ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

এ ঘটনায় মাদক পরিহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, রাজধানীর মিরপুর বেড়িবাঁধ (দিয়াবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা, ৫০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ মাদক কারবারি আলী হোসেন (৪৫) আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আসামি অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD