শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুর রয়্যালসের অধিনায়ক শোয়েব মালিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল)। আগামী ৬ আগষ্ট পাকিস্তানে পর্দা উঠতে চলেছে এই টি-টোয়েন্টি লিগের। এই উপলক্ষে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে ফ্যাঞ্জাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যেখানে টুর্নামেন্টের ৬ দলই তাদের দল গুছিয়ে নিয়েছে।

৬ আগষ্ট শুরু হয়ে ১৬ আগষ্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মুজাফফরবাদে। আসরে অংশ নেওয়া দলগুলো হলোঃ মিরপুর রয়্যালস, মুজাফফরবাদ টাইগার্স, বাগ স্ট্যালিয়ন্স, কটিল লায়ন্স, রাওয়ালাকোট হকস, ওভারসিস ওয়ারিয়র্স।

টুর্নামেন্টে মিরপুর রয়্যালসের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে। তিনিই দলটির আইকন খেলোয়াড়। এছাড়া পাকিস্তানি ওপেনার শার্জিল খান, মারকুটে খুশদিল শাহ, পেসার মোহাম্মদ ইরফানের মতো তারকাদেরও দেখা যাবে মিরপুর রয়্যালসে।

একনজরে মিরপুর রয়্যালস স্কোয়াড:

শোয়েব মালিক (আইকন), ওয়াইজ শাহ, শারজিল খান, আমাদ বাট, খুশদিল শাহ, মোহাম্মদ ইরফান, সালমান ইরশাদ, মোহাম্মদ আখলাক, মুক্তার আহমেদ, আবরার আহমেদ, শাদাব মজিদ, মোহাম্মদ তাহা, ইবতিশাম উল হক, আম্মাদ আলম এবং দানিয়াল আল্লা দিত্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD