বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, মন্ত্রী হওয়ার পর স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে এটি আমার প্রথম সাক্ষাৎ। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশই স্থানীয় সরকারের ওপরে বেশ গুরুত্ব দিয়ে থাকে। আমরা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কীভাবে একে অন্যকে সহযোগিতা করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের মধ্যে প্রতিনিধি আদান-প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রণয় কুমার ভার্মা।

তিনি বলেন, দুই দেশেরই উপকার হবে এই ধরনের যে নতুন নীতিমালা খুঁজে বের করতে আমরা দুই পক্ষই একমত হয়েছি। দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম সহযোগিতামূলক কাজ করতে দুই সরকারই আগ্রহ নিয়ে কাজ করবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD