সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, কোটা সংস্কার করে দিন : নিলয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে তারা।

চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা। তাদের মধ্যে একজন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।

নিলয় নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান। সম্প্রতি সামাজিক মাধ্যমে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন তিনি। মুক্তিযোদ্ধার সন্তান হয়েও এদেশে বৈষম্য চান না এই অভিনেতা।

এক ফেসবুক পোস্টে নিলয় লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র ছাত্রী ভুল দাবি করতে পারেনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের
মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার
মেনে নিন। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তাল সারাদেশ। এদিকে সোমবার থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে শতাধিক ছাত্র-ছাত্রী আহত ও গুলিবিদ্ধ হয়েছেন। এতে সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের
নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তাদের পাশাপাশি একের পর এক মুখ খুলছেন শোবিজ তারকারা।

এখন পর্যন্ত তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি, পরীমণি, অভিনেত্রী সাদিয়া আয়মান, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ও কনটেন্ট ক্রিয়েটর আরএসফাহিম চৌধুরীসহ আরও অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD