বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুক্তি পেলো ৭১০টি টিয়া-মুনিয়া-ঘুঘু; ৪ জনকে কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

সংরক্ষিত পাখি ভিন্ন প্রজাতির টিয়া, মুনিয়া এবং ঘুঘু পাখি অবৈধভাবে শিকার ও বিক্রির অপরাধে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার সাভারের জিরাবো থেকে ৭১০টি পাখিসহ ৪ জনকে গ্রেফতার করেন বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট র‍্যাবকে সাথে নিয়ে পাখিগুলো অবমুক্তির ব্যবস্থা করে।

পরে আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অপরাধীদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বন অধিদফতর কর্তৃপক্ষ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে দেশীয় প্রজাতির তালিকাভুক্ত পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD