মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

মুস্তাফিজকে মিস করবেন সিমন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

আগামীকাল থেলে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে খেলতে দেশটিতে অবস্থান করছে টাইগাররা। তবে স্বাগতিকদের বিপক্ষে এ সিরিজে দলে থাকছেন না মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান সিরিজের আগে চোটের কারণে দল থেকে ছিটমে গেছেন মুস্তাফিজ। টাইগার এ পেসারের বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে খালেদ আহমেদকে।

এদিকে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এ সিরিজে মুস্তাফিজকে মিস করবেন তিনি।

সিমন্স বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’

মুস্তাফিজের পাশাপাশি তাসকিনও না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে জানিয়ে তিনি বলেন, তিনি বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD