শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুস্তাফিজের আগুনে বোলিং, অস্ট্রেলিয়া ১০৮/৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

ব্যাট হাতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো ছিল না অস্ট্রেলিয়ার। দলীয় ৩১ রানেই নাই হয়ে যায় সফরকারীদের দুই উইকেট। ১৩ রানে বিদায় নেন ওপেনার অ্যালেক্স কেরি। ব্যক্তিগত ১১ রানে তাকে ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান। ১০ রান করা অন্য উদ্বোধনী ব্যাটসম্যান জশ ফিলিপ্পের উইকেট উপড়ে দেন মুস্তাফিজুর রহমান।

দলের বিপদ কাটিয়ে ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন মিচেল মার্শ। বড় ইনিংসের আভাস দিয়েও শেষমেশ পারেননি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ফিফটি ছুঁতে পারেননি ওয়ানডাউনে নামা এ টপ-অর্ডার ব্যাটসম্যান। আগের ম্যাচের সমান ৪৫ রানে সাজঘরের পথ ধরেনতিনি শরিফুলের বলে উইকেটের পিছনে নুরুল হাসানের গ্লাভসবন্দি হন।

দলীয় স্কোরে ৩০ রান যোগ করেই সাকিব আল হাসানের ঘূর্ণি জাদুতে বোল্ড হয়ে ফেরেন ময়েস হেনরিকস। আউট হওয়ার আগে তৃতীয় উইকেট জুটিতে ৫৭ রানের অনবদ্য এক পার্টনারশিপ গড়ে তবেই ফেরেন হেনরিকস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৮ রানের পুঁজি গড়েছে অতিথি অস্ট্রেলিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD