বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, নতুন ২১৫৮ রোগী শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছেই। দীর্ঘ হচ্ছে এ ভাইরাসে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৮৩জনে।

করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট রোগীর শনাক্ত দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকালের পরিস্থিতি
গতকাল বুধবারের (২ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষায় করোনা মিলেছে আরও দুই হাজার ৫৮২ জনের দেহে। দেশে একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয় ৩০ জুন। আর সর্বোচ্চ চার হাজার ১৯ জনের করোনা শনাক্তের কথা জানানো হয় ২ জুলাই।

বৈশ্বিক সর্বশেষ
করোনাভাইরাস গোটা বিশ্বকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন দুই কোটি ৬৩ লাখে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আট লাখ ৬৮ হাজার প্রায়। তবে এক কোটি ৮৪ লাখ ৫৮ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD