বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেঘনায় জেলেদের হামলায় ১০ নৌ-পুলিশ আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকালে নৌ-পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটে একটি দল মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে যায়। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় মেঘনা নদীতে তাদের ওপর হামলা চালায় মৎস্যজীবীরা। জেলেদের ছোঁড়া ইট-পাটকেলে পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম ছাড়াও ৯ কনস্টেবল আহত হন। তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। হামলা থেকে রক্ষা পেতে নৌ পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় পদ্মা-মেঘনা নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD