শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেহগনি বাগানে নবজাতকের কান্না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার একটি মেহগনি বাগান থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে। কন্যা নবজাতকটি জীবিত অবস্থায় পাওয়া গেছে। মেহগনি বাগানে নবজাতকটি কান্নাকাটি করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে উদ্ধার করা হয় শিশুটি। নবজাতককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হেঁটে শিবনগর এলাকায় আসছিলেন। পথিমধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি কোলে তুলে নেন। এরপর শিবনগর এলাকায় দুলাভাই ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে।

কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, নবজাতকটি উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিংকু জানান, নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। অক্সিজেন দিতে হবে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD