শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

নীলফামারীর জলঢাকায় মেয়ের উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছেন মঞ্জুরানী বালা (৪০) নামের এক গৃহবধূ। রবিবার ২৭ ডিসেম্বর সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে মানিক চন্দ্র রায়ের স্ত্রী মঞ্জু রানী বালা মেয়ে কনিকা রানীর উপর অভিমান করে বিষপান করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

কিছুদিন আগে কনিকা রানীর বিয়ে হয়, জামাই পছন্দ না হলে গত শনিবার অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেলে এ ঘটনা ঘটে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান এ ব্যাপার একটি ইউডি মামলা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD