শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করায় মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ মোংলা বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে।

বৃষ্টিপাতের ফলে মোংলা বন্দরে অবস্থানরত ২১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর) বন্দরে সার, চাল, ক্লিংকার, কয়লা, পাথর, মেশিনারি ও গ্যাসবাহী ২১টি জাহাজের অবস্থান রয়েছে। এগুলোর মধ্যে ৯টি সার ও ১টি চালের জাহাজের কাজ আপাততভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া বন্দরে জাহাজের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি কমলে কাজ হচ্ছে, আবার বেশি বৃষ্টিতে কাজ বন্ধ থাকছে। তবে সার ও চালের জাহাজের কাজ আপাতত বন্ধ রয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃষ্টিপাতের কারণে বন্দর ও পৌর শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পৌরসভার নিচু এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি। মূলত রোববার দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হলেও রাতভর টানা বৃষ্টি হয় মোংলাসহ উপকূলীয় এলাকা জুড়ে।

আর সোমবার ভোর থেকেও টানা বৃষ্টিপাত বয়ে যাচ্ছে এ এলাকার ওপর দিয়ে। সোমবার দুপুর থেকেই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD