শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়ার পথে বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাইচখোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ কলাগাছিয়া এলাকার আঃ রহমান মাস্টারের ছেলে মোঃ কামরুল হাসান (২০) ও তার খালাতো ভাই হোসেন ভূইয়া (২৫)। তারা দুজনেই ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

বরিশালের গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, নিহতরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাইচখোলা পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে ২ দুজনেরই মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD