শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর চেকপোস্ট, বিনা কারণে বের হলে ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

কভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে রাজধানীর মোহাম্মদপুরে চলছে সেনাবাহিনী ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযান। যারা বিনা কারণে বাইরে বের হয়েছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রবিবার (২৫ জুলাই) সকাল থেকে মোহাম্মদপুর মোড়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরান কবীরের সহায়তায় চেকপোস্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দীকা বেগম।

এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’, বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে মোহাম্মদপুর মোড়ে চেকপোস্ট পরিচালিত হচ্ছে। যারা বিনা কারণে বাইরে বের হয়েছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দীকা বেগম গণমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চেকপোস্ট পরিচালিত হচ্ছে। অনেকেই মাস্ক ছাড়া বের হচ্ছেন, তাদের সতর্ক করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনজকে জরিমানা করা হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD