শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৮ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৬২ জন। একই সঙ্গে আইসিউতে ২০ জন চিকিৎসাধীন আছেন।

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার ফরিদা (৪০), গফরগাঁও উপজেলার আজিম উদ্দিন (৪০) ও শিরিনা (৬০), ত্রিশাল উপজেলার হোসনে আরা (৫৮), শেরপুরের হানিফ মিয়া (৫০) ও মরিয়ম (৬৫), টাঙ্গাইল শফিপুরের হাবিবুর রহমান (৪৫) ও মধুপুর উপজেলার খোরশেদ আলম (৭০) এবং নেত্রকোনার সালমা (৩৫)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭০), আবুল বাশার (৬০), আব্দুল কুদ্দুছ (৭০), সিরাজুল হক (৬০), একেএম জালাল উদ্দিন (৮৭), মো. আব্দুল রাজ্জাক (৬৫) ও জামালপুর সরিষাবাড়ি উপজেলার মাহফুজা (৫০) ও টাঙ্গাইল মধুপুর উপজেলার সুরাইয়া (৩৫)।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৭৫ টি নমুনা পরীক্ষায় আরও ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৪১১ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ৭২২ জন। মোট মৃত্যু ১০৫ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD