শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে একজন ও করোনা উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, গাজীপুরের ২ জন, নেত্রকোনা ও জামালপুরের একজন করে রয়েছেন। এর মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৪ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ তারাকান্দা উপজেলার তাহমিনা (২৬), ময়মনসিংহ সদরের মোক্তার উদ্দিন (৬০), তারাকান্দা উপজেলার আব্দুল হাকিম (৫০), ফুলবাড়িয়া উপজেলার আমেনা (২০), গাজীপুর শ্রীপুর উপজেলার আব্দুল হাসেম (৪০), প্রদীপ (৭০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রহিমা আক্তার (৫০)। অপরদিকে জামালপুর বকসীগঞ্জ উপজেলার সাজেদা (৪০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২০৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD