শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়লার গাড়ির ধাক্কায় এবার নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার এক নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ বলছে, ওই নারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।

জানা গেছে, নিহত পরিচ্ছন্নকর্মীর নাম শিখা রানী (৫৫)। গতকাল শনিবার (২২ জানুয়ারি) রাতে মহাখালী উড়ালসেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নকর্মী। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে আজ রোববার (২৩ জানুয়ারি) তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা বলেছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখা রানীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম আরও বলেন, অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। সিটি করপোরেশন বলেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব ঘটনার পর হাফ পাস ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD