সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

যথেষ্ট হয়েছে’, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের আমিরের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

ইসরায়েলকে অবাধ হত্যাযজ্ঞ চালাতে ‘গ্রিন সিগন্যাল’ না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির। শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, যথেষ্ট হয়েছে। ইসরায়েলকে নিঃশর্ত সবুজ সংকেত এবং হত্যার অবাধ অনুমতি দেওয়া উচিত হচ্ছে না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) কাতারের শুরা কাউন্সিলের ৫২তম বার্ষিক সভার উদ্বোধনী ভাষণে শেখ তামিম আরও বলেন, ইসরায়েলকে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে পানি, ওষুধ ও খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার জবাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

শেখ তামিম বলেছেন, আমরা এই বিপজ্জনক সংঘাতের বিরুদ্ধে একটি গুরুতর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানাই। আমরা যা প্রত্যক্ষ করছি, তা এই অঞ্চল ও গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তিনি বলেন, ফিলিস্তিনি শিশুদের জীবনের যেন কোনো দাম নেই, তাদের চেহারা নেই, নাম নেই। আমরা এমন দ্বিচারিতা মেনে নেবো না।

সূত্র: এএফপি, এনডিটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD